বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কর দিতে হবে না আড়াই লাখ টাকা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  মানুষের বার্ষিক ব্যক্তিগত আয়ের করসীমা প্রস্তাবিত বাজেটে বাড়ানোর প্রস্তাব করা হয়নি।

তাই চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও আড়াই লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হবে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত অর্থবছরের মতো এবারও দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ে সাধারণ শ্রেণি করমুক্ত থাকবে। কারণ, উন্নত দেশগুলোতে করমুক্ত আয়সীমা সাধারণভাবে মাথাপিছু আয়ের ২৫ শতাংশের নিচে থাকে বলে জানান তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গেল অর্থবছরে মহিলা করদাতাসহ বিভিন্ন শ্রেণির করদাতাদের জন্য এ সীমা কিছুটা বেশি ছিল। করমুক্ত আয়ের সীমা কী হবে, তা নিয়ে এবার প্রচুর আলোচনা হয়েছে।

বিশেষ করে বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমি ১৬টির বেশি বাজেট আলোচনায় অংশ নিয়েছি।’

‘উন্নয়নশীল দেশগুলোতে করমুক্ত আয়ের সীমা মাথাপিছু আয়ের সামান বা কম থাকে। কিন্তু বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা মাথাপিছু আয়ের দ্বিগুণ। তার পরও সব দিক বিবেচনায় আমি নতুন অর্থবছরে করমুক্ত আয়ের সাধারণ সীমা ও করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।

তবে কোনো ব্যক্তি-করদাতার প্রতিবন্ধী সন্তান বা পোষ্য থাকলে এরূপ প্রতি সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা হবে।’

অর্থমন্ত্রী জানান, সাধারণ করদাতার জন্য দুই লাখ ৫০ হাজার টাকায় কোনো কর দিতে হবে না। নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা তিন লাখ টাকা পর্যন্ত, প্রতিবন্ধী ব্যক্তি করদাতা চার লাখ টাকা পর্যন্ত, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা চার লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা।

আরো পড়ুন- সংসদে জাতীয় বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা পেশ করেছেন অর্থমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ