বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আবারো চার ফিলিস্তিনি নিহত, এএফপির সাংবাদিক গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ফিলিস্তিন ইসরায়েল সিমান্তে ইসরায়েলি বাহিনী কর্তৃক চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫০০ শতাধিক মানুষ আহত হয়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সীমান্তে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা। তারা জানান, ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

যাদের মধ্যে আছেন ১৫ বছরের কিশোর হাইতাম আল-জামাল। নিহত অন্য তিনজন হলেন ইমাদ নাবিল আবু দাড়াবি , জিয়াদ জাদাল্লাহ বুরিম এবং ইউসেফ আল-ফাসিহ।

তারা আরও জানান, হাইতাম আল-জামাল ও জিয়াদ জাদাল্লা বুরিম গাজার দক্ষিণ সীমান্তে নিহত হয়েছেন। ইমাদ নাবিল আবু দাড়াবি গাজার উত্তর সিমান্তে নিহত হয়েছেন।

অন্যদিকে ইউসেফ আল-ফাসিহ পুর্ব সিমান্তে নিহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬ শিশু ও ১৪ জন নারীসহ ৯২ জন আগুনে পুড়ে আহত হয়েছেন যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গাজার উত্তর সিমান্তে প্রেসের পোষাক ও হেলমেট পড়ে থাকা সত্যেও এএফপির সাংবাদিক মোহাম্মদ আবেদ আল-বাবা গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। আল-বাবা জানান, সীমান্ত থেকে ২০০ মিটার দূরে থাকার পরও তাকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আলজাজিরা

আরো পড়ুন- যেভাবে সহজেই কোণঠাসা করা যায় আমেরিকা-ইসরায়েলকে, ফর্মূলা দিলেন ড. এবিএম হিজবুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ