শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মধ্যরাতে আগুনে পুড়ল বিআরটিসির ১৫ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলক্ষেতের বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দ্বিতল বাসসহ ১৫টি বাস পুড়ে গেছে।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডে বিআরটিসির ১৫টি বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে। এর মধ্যে পাঁচটি বাস দ্বিতল।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আর এ ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো হিসাব করা সম্ভব হয়নি। তবে আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে ডিপোতে রক্ষিত অনেকগুলো বাস আগুন থেকে রক্ষা পেয়েছে।

বিঅারটিসি সূত্র জানায়, অগ্নিকাণ্ড পুড়ে যাওয়া বাসগুলো মতিঝিল-জয়দেবপুর, মোহাম্মদপুর-কুড়িল বিশ্বরোড ও মতিঝিল-আবদুল্লাহপুর রুটে চলাচল করতো।

খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে আগুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ