শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘মেঝেতে পড়ে গিয়ে খালেদা জিয়া ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করার পর প্রায় ৫-৭ মিনিট অজ্ঞান  ছিলেন বলে জানিয়েছে তার চিকিৎসকরা।

শনিবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

চিকিৎসকগণ বলেন, দাঁড়ানো অবস্থা থেকে গত ৫ জুন তিনি মেঝেতে পড়ে গিয়েছিলেন। তখন কী হয়েছিল, তা তিনি বুঝতে পারেননি। সে সময়ে প্রায় ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন।

তারা জানান, কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ চিকিৎসা সেবার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। মাইল্ড স্ট্রোক সাধারণত মেজর স্ট্রোকের লক্ষণ। সুচিকিৎসা না পেলে আগামীতে যে কোনো সময় তিনি বড় ধরনের স্ট্রোকের শিকার হতে পারেন।

খালেদার সঙ্গে সাক্ষাত করা চার চিকিৎসক হলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহেদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল কুদ্দুস ও কার্ডিওলজিস্ট ডা. মামুন রহমান।

ডাক্তারগণ খালেদা জিয়ার উপর করা ৪ পৃষ্ঠার একটি মেডিকেল রিপোর্টও দিয়েছেন কারা কর্তৃপক্ষের কাছে। তারা খালেদাকে ইউনাইটেড হাসপাতালেও নিয়ে টেস্ট করারও অনুরোধ জানান।

হঠাৎ ভারত সফরে বিএনপির তিন নেতা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ