বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঈদে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:   ঈদে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

একই সঙ্গে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে ঈদের পর কর্মস্থলে ফেরা এর চেয়েও স্বস্তিদায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বন্যা, ঝড় ও প্রতিকূল আবহাওয়া সত্বেও ঘরমুখো মানুষেরা কোন দুর্ভোগ পোহায়নি। ঈদে যানজট নিরসনে যাদের সহযোগিতা ও সহমর্মিতা ছিল তাদের সকলকে প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

চাপরাশির হাট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও চাপরাশির হাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিউদ্দিন টিটুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ