বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। শনিবার দুপুর সোয়া দুইটার দিকে তার পরিবারের ২০ জন সদস্য কারাগারে ঢুকে দুই ঘণ্টা অবস্থান করেন।

বিকাল সোয়া চারটার দিকে তারা বেরিয়ে যান। তবে এ সাক্ষাতের বিষয়ে তারা গণমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

কারাভ্যন্তরে প্রবেশের সময় তারা খালেদা জিয়ার পছন্দের খাবার, তার জন্য নতুন কাপড় ও ফুল নিয়ে যান ।

স্বজনদের মধ্যে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা এবং তাদের ছেলে অভি এস্কান্দার, খালেদা জিয়ার ভাগ্নে মামুনসহ অন্যরা ছিলেন।

যদিও এর আগে দুপুরে বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলটির সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি না তাকায় তারা কারাভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

এসময় সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত তিন দিন আগে আমরা দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করার জন্য আইজি প্রিজনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু, আমাদেরকে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, আমাদের দেখা করার অনুমতি নেই। তাই তারা আমাদেরকে কারা ফটকের অনেক আগেই আটকে দিয়েছেন। এরপর সেখান থেকেই ফিরে আসেন বিএনপি নেতারা।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত।

রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন। ওই রায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

একইসঙ্গে এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়।

ঈদে ঘুরতে গিয়ে নৌকাডুবি : ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ