বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যুদ্ধের আশঙ্কায় চীন-যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:   সম্প্রতি চীনের সাথে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে যুক্তরাষ্টের। চীন থেকে আমদানিকৃত দ্রব্যের ওপর গত শুক্রবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর থেকেই দু'দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণাতে বেইজিং ক্ষোভ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বেইজিং প্রত্যুত্তর দিতে গেলে ৫,০০০ কোটি ডলারের পর এবার ১০,০০০ কোটি ডলারের চীনা দ্রব্যে শুল্ক বসাবে ওয়াশিংটন। এই আমদানি শুল্ক ৮০০ প্রকারের দ্রব্যে আরোপ করা হবে এবং তা আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে।

সংবাদমাধ্যম কালকাতা টুয়েন্টিফোর'র এক প্রতিবেদনে বলা হয়, চীন থেকে আমদানিকৃত যেসব দ্রব্যের ওপর শুল্ক বসানোর কথা বলা হয়েছিল, সেই তালিকায় ফ্ল্যাট স্ক্রিনের টেলিভিশন, চিকিৎসার উপকরণ, বিমানের উপকরণসহ আরও বহু কিছু রয়েছে। তবে চীনও যে জবাব দেবে তেমনটাই মনে করছে অনেকে। আর এই বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে অনেক কিছুর ওপরেই প্রভাব পড়বে- তেমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ