শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টাকা দেয়নি বলে বাবাকে ছুরিকাঘাতে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস সিকদার (৪৮)। তার বাড়ি আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। পুলিশ বলছে, ছেলে শাহ আলম সিকদারের (২০) ছুরির আঘাতে আক্কাস খুন হয়েছেন।

এলাকাবাসী জানান, আক্কাস সিকদার তিন বিয়ে করেছেন। শাহ আলম তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে শাহ আলম বড়। পাঁচ বছর আগে আক্কাস তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। ছেলে শাহ আলম টাকার জন্য মাঝেমধ্যে তার বাবার কাছে আসতেন।

এ ঘটনায় আক্কাসের তৃতীয় স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে শাহ আলম সিকদারকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে শাহ আলম পলাতক রয়েছেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

কওমি মাদরাসায় শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ, যেভাবে প্রস্তুতি নিবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ