শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'আওয়ামী লীগ এবং বিএনপির আচরণ একই রকম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের প্রধান দু’দল আওয়ামী লীগ এবং বিএনপির আচরণ একই রকম। এরা ক্ষমতায় থাকাকালীন এক রকম, ক্ষমতায় বাইরে থাকলে আর এক রকম আচরণ করে। তিনি বলেন, বর্তমান সময়ে নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকার দ্বারা নির্বাচন পরিচালনা করতে হবে।

আজ নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের উপজেলা সদরের নাগর বন্দরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. মোখলেছার রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার আবুল হাসানত খসরু, চৌধুরী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রভাষক সাইদুর রহমান সাগর, হেলাল উদ্দিন, শফিউল আলম শফিকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব, স্বেচ্ছাসেবক নেতা নবির উদ্দিন প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না আজ বেলা ১১টায় সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেন। এসময় তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।

আরও পড়ুন ঃ অক্টোবরে হতে পারে নির্বাচনকালীন সরকার : কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ