শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাসপোর্ট কর্মকর্তার ধর্মীয় নিগ্রহের শিকার মুসলিম দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতে পাসপোর্ট নবায়ন করতে গিয়ে পাসপোর্ট কর্মকর্তার নিগ্রহের শিকার হলেন এক মুসলিম দম্পতি। হিন্দু স্ত্রী বিয়ে করা মুসলিম স্বামী হিন্দু ধর্মে ধর্মান্তরিত না হলে পাসপোর্ট হস্তান্তরের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন ওই কর্মকর্তা।

১২ বছর আগে বিয়ে হয় ভারতের উত্তরপ্রদেশের তন্বী শেঠ ও আনাস সিদ্দিকীর।তাদের ধর্ম নিয়ে এ ১২ বছরেও কোনো রকমের বিপত্তিতে পড়তে হয়নি। কিন্তু পাসপোর্ট নবায়ন করতে গিয়ে হঠাৎ ওই পাসপোর্ট কর্মকর্তার ধর্মীয় রোষানলে পড়তে হয় তন্বী শেঠকে।

তন্বী শেঠ টুইটারে অভিযোগ করেছেন যে, লখনৌয়ের পাসপোর্ট সেবা কেন্দ্রে কর্মরত এক অফিসার সকলের সামনে তাকে প্রশ্ন করেছেন যে, বিয়ের পরেও কেন নিজের পদবী পরিবর্তন করেননি তিনি।

স্বামীকেও ডেকে বলা হয় যে, পাসপোর্ট নবায়ন করতে হলে তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করে পাঁচ ভাগে পোস্ট করা টুইটে শেঠ লিখেছেন, তিনি আনাস সিদ্দিকিকে ১২ বছর আগে বিয়ে করেছেন। তাদের বছর ছয়েকের এক সন্তানও আছে। কিন্তু ভারতের বেশীরভাগ নারীই যেমন বিয়ের পরে পদবী বদল করে স্বামীর পদবী রাখেন সেটা তিনি করেন নি।

শেঠ বলেন, একজন মুসলিমকে বিয়ে করেও কেন পদবী বদল করিনি সেই প্রশ্ন তুলে আমার পাসপোর্টের নবায়ন আটকে দেন বিকাশ মিশ্র নামের ওই অফিসার। সবার সামনে আমাকে অপমান তো করাই হয়, এমনকি আমার স্বামীকে ডেকে পাঠিয়ে বলা হয় যে, হিন্দু ধর্ম গ্রহণ করলে তবেই পাসপোর্ট নবায়ন করা হবে।

সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে তন্বী শেঠ লিখেছেন, বিচারের প্রতি এবং আপনার প্রতি আমার গভীর আস্থা নিয়ে একই সঙ্গে মনে প্রচণ্ড রাগ আর অনিশ্চয়তার মধ্যে এই টুইট করতে হচ্ছে আমাকে।

বিকাশ মিশ্র নামের ওই পাসপোর্ট অফিসার প্রশ্ন তুলেছেন কেন আমি একজন মুসলমানকে বিয়ে করেছি। আর কেনই বা আমি বিয়ের পরে পদবী বদল করিনি। বিয়ের পর থেকে কোনো দিন এত অপমানিত হইনি।

লখনৌয়ের রিজিওনাল পাসপোর্ট অফিসার পীযুষ ভার্মা বুধবারই সংবাদমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন।

বৃহস্পতিবার সকালে ওই দম্পতিকে নিজের দপ্তরে ডেকে তাদের হাতে পাসপোর্ট তুলে দিয়েছেন তিনি।

ভার্মা জানিয়েছেন, পাসপোর্ট নবায়নের জন্য যে সব নথি তারা জমা দিয়েছিলেন তাতে কোনো অসঙ্গতি নেই। তাই নতুন পাসপোর্ট দিয়ে দেয়া হয়েছে। আর যে অফিসার ওই দুর্ব্যবহার করেছিলেন তাকে বদলি করে দেওয়া হয়েছে, সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

`সিলেবাসের ত্রুটিগুলো মেনে নিয়ে উত্তরণের পথ খুঁজতে হবে’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ