শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সন্ধ্যার পর বাইরে আড্ডা দিলেই গ্রেফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ সন্ধ্যার পর কোনো কিশোর বা শিক্ষার্থী বাইরে আড্ডা দিলে গ্রেফতার করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (২০ জুন) বিকেলে সিএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

নগরের হালিশহর আর্টিলারি রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেফতার ১০ জনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার বলেন, পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে কিশোর অপরাধ। ছোট বিষয় নিয়ে বড় ঘটনার সৃষ্টি হচ্ছে। পরিবারের উচিত তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করা, সন্তানদের কাজ মনিটরিং করা।

তিনি বলেন, সিএমপির প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সন্ধ্যার পর কিশোর বা শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে তাদের গ্রেফতার করা হবে।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর ছিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস, সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন, সহকারী কমিশনার আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার (১৭ জুন) রাতে নগরের হালিশহর আর্টিলারি রোডে সিনেমা দেখে ফেরার পথে দুর্বৃত্তরা মোহাম্মদ সুমন (১৭) ও তার বন্ধুদের মোবাইলসহ টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সুমন।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ জুন) রাত ও বুধবার ভোরে হালিশহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ কিশোরকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ