শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সরকারের উন্নয়ন কাজ তুলে ধরতে গণমাধ্যমের প্রতি তথ্য সচিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তথ্য সচিব আবদুল মালেক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনগণের সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

তথ্য অধিদপ্তরের সাথে আঞ্চলিক তথ্য অফিসসমূহের বার্ষিক কর্মসম্পাদন স্বাক্ষর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবদুল মালেক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে বলেই স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করছে। তাই গণমাধ্যমের উচিত জনগণের স্বার্থে সরকারের ভালো কাজে সহযোগিতা করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য দেশের উন্নয়ন করছেন। কিন্তু কিছু অপশক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে।

প্রধান তথ্য অফিসার (পিআইও) কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বি বক্তব্য রাখেন।

পরে চট্টগ্রাম আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার আজিজুল হক, খুলনা আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল এবং রাজশাহী আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার ফারুক মো. আব্দুল মমিন বার্ষিক কর্মসম্পাদনে স্বাক্ষর করেন।

মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ