বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইন্দোনেশিয়ার ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ এনে ইন্দোনেশিয়ায় ইসলামপন্থী নেতা আমান আবদুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত৷

ইন্দোনেশিয়ার ইসলামি দল জেএডির অন্যতম তাত্ত্বিক গুরু ও ভারপ্রাপ্ত নেতা তিনি। তার বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসের সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে আদালত।

শুক্রবার ইন্দোনেশিয়ার সাউথ জাকার্তা ডিসট্রিক্টের একটি আদালত আবদুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেয়৷

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৬ সালে জাকার্তায় স্টারবাকস ক্যাফেতে চালানো এক আত্মঘাতী হামলা চালানো হয় যাতে চার বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়।

এছাড়াও জাকার্তার একটি বাসস্টপে হামলা চালিয়ে তিন পুলিশ অফিসারকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এ নেতার বিরুদ্ধে৷

আবদুর রহমানের দল জেএডিকে ২০০২ সালে বালি বোমা হামলা ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার দূতাবাসে হামলা চালানোর জন্য দায়ী মনে করা হয়৷

দণ্ডপ্রাপ্তের এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সাতদিন সময় হাতে রয়েছে৷

গাজীপুর সিটির ইসলামী ঐক্যজোট প্রার্থীর ১০ দফা নির্বাচনী ইশতেহার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ