শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বর্তমান বিশ্বে ধর্মীয় অসহিষ্ণুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানি দেয়ার ঘটনা দুর্ভাগ্যবশত অনেক বেড়েছে। ইসলাম শান্তির ধর্ম, অথচ ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে শান্তিপূর্ণ এবং সহিষ্ণু সমাজ গঠন: ধর্মীয় এবং সামাজিক নেতাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার ঘটনায় দেখা গেছে, ধর্মীয় চরমপন্থীরা ধর্মের নামে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তখন থেকে বলা হচ্ছে, ধর্মই দ্বন্দ্বের সৃষ্টি করে। প্রকৃত অর্থে চরমপন্থীরা ও সন্ত্রাসীরা ধর্মীয় লেবাসে তাদের মনোবাসনা চরিতার্থ করে। ইসলাম শান্তির ধর্ম, অথচ ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘মানুষের বিশ্বাসে যেভাবে আঘাত হানা হচ্ছে, বর্তমান সমাজ তার সাক্ষী বহন করছে। কটূক্তি ও বৈষম্যমূলক রাষ্ট্রীয় নীতির কারণে পৃথিবীতে আজ অনেক ক্ষুদ্র জাতিসত্তা হুমকির মুখে রয়েছে। তাই এখন অন্তর্ভুক্তি, সহিষ্ণু ও সহাবস্থান সমাজ গঠনের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন। সামাজিক-রাজনৈতিক সহাবস্থানের মূলেই ধর্মীয় স্বাধীনতা বসবাস করে।

তিনি আরো বলেন, ধর্মের ইতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গুরুত্ব হারাচ্ছে। অথচ সমাজ থেকে চরমপন্থা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ধর্মীয় নেতৃত্বের বিকল্প নেই।

আরও পড়ুন : একজন কিশোরীর ডায়েরিতে পাওয়া আদীব হুজুর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ