শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কুমিল্লায় খালেদার দুই মামলার জামিন স্থগিত সংক্রান্ত শুনানি রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

সুপ্রিম কার্টের কজলিস্টে রোববারের তালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে। এর আগে গত ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন (সিপি) ফাইল করতে বলেন আদালত। ওই দিন রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে কুমিল্লার এ দুই মামলায় গত ২৮ মে খাদেলা জিয়াকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তবে পরের দিন মঙ্গলবার (২৯ মে) জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত।

একই সঙ্গে, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। পরে (৩১ মে) নির্ধারিত দিনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন জামিন স্থগিত করা এবং ২৪ জুন মামলাটি শুনানির দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুন : লড়াই করে টিকে আছেন খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ