আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ মাওলানা ফজলুর রহমান ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। সে লক্ষ্যে প্রার্থীদের ঘাম ঝরানো প্রচারণা চলছে নগরজুড়ে। প্রচারণার ফাঁকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন মাওলানা ফজলুর রহমান।
ইসলামী ঐক্যজোটের এ প্রার্থীর প্রকাশিত ১০ দফা ইশতেহারে যা রয়েছে-
নগরীতে ন্যায় বিচার ও নাগরিক সেবা প্রতিষ্ঠা: শিল্পনগরী গাজীপুরের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পরিবেশবান্ধব বাসযোগ্য মহানগর গড়ে তোলা হবে। সকল শ্রেণী-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের মাঝে ন্যায্য সেবার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য সেবার উন্নয়ন: নগরীর প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার আধুনিকীকরণ করার মাধ্যমে সর্বসাধারনের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। সিটি হেলথ ডাটাবেস গঠন ও সেবা প্রদান করা হবে। মশক নিধন টিম গঠনের মাধ্যমে মশক নিধন ও সংক্রামক ব্যাধি প্রতিষেধক সাপ্তাহিক কর্মসূচি গ্রহণ করা হবে ।
শিক্ষা ব্যবস্থার মান-উন্নয়ন: সিটি কর্পোরেশনের অধীন স্কুল, কলেজ ও মাদরাসাসমূহের আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। দরিদ্র ও মেধাবী শিার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা ঋণ কার্যক্রম চালু করা হবে।
সকল ধর্মের মানুষের জন্য প্রাথমিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সকল প্রতিষ্ঠানে মাসিক প্রতিবেদন গ্রহণ করা হবে।
সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা: পরিচ্ছন্ন গাজীপুর নগরী গড়ার লক্ষে প্রতিদিন রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে সকল বর্জ্য আবর্জনা অপসারনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন ও বিশ্বের আধুনিক নগরীর মতো (ডোর টু ডোর) ওয়াস্ট কালেকশন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হবে। পয়:নিষ্কাষন ও জলাবদ্ধতা নিরসনে নিয়মিতভাবে ড্রেন পরিস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ: পর্যায়ক্রমে প্রতিটি সড়ক লেন সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ওয়ার্ড/ লেন/ গলিভিত্তিক নৈশপ্রহরী ও কমিউনিটি পুলিশের কার্যà