শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গাজীপুরে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে আজ দলীয় মেয়র পদপ্রার্থী আলহাজ মাওলানা ফজলুর রহমানের মিনার প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ।

আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জয়দেবপুর, শিববাড়ী মোড়, চান্দনা চৌরাস্তা, শালনা, কোনাবাড়ী ভোগড়া বাসন সড়ক, সাইন বোর্ড, বোর্ড বাজার, টঙ্গী এলাকায় বিশাল গাড়ী বহর, মটর সাইকেল শোভাযাত্রাসহ প্রচারণা চালান।

প্রচারণায় অংশ নেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মেয়র প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, সিলেট বিভাগীয় সম্পাদক মাওলানা মুনসুরুল হক, মাওলানা মঞ্জুর মুজিব, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, কেন্দ্রীয় সদস্য মাওলানা মেহেদী হাসান, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, মহানগর সদস্য সচিব মুফতী আব্দুল মান্নান, জেলা অর্থ সচিব মাওলানা আব্দুল খালেক, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলম, সেক্রেটারী আবুল হাসিম শাহী, জয়েন্ট সেক্রেটারী আশরাফ মাহদী, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিনসহ আরো অনেকে।

প্রচারণাকালে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করলে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, শিল্পনগরী গাজীপুরকে মডেল নগরীতে পরিণত করতে আপনারা মিনার প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য মেয়র প্রার্থী নির্বাচিত করতে হবে।

ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, মিনার শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক। মিনার মার্কায় ভোট দিলে নগরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, নাগরিক সেবার মান বাড়বে।

মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতা সমন্বয়ে যানজটমুক্ত পরিবেশ বান্ধব বাসযোগ্য মহানগর গড়ে তোলবো। সকল শ্রেণীপেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করব। গাজীপুর নগরবাসী সুখে-দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ।

গাজীপুর সিটির ইসলামী ঐক্যজোট প্রার্থীর ১০ দফা নির্বাচনী ইশতেহার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ