শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আজ সকালে বাড়ি থেকে আটক হলো বিএনপি নেতা মিজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।

মাসুদুর রহমান জানান, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে মিজানুর রহমানের বাসায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ করেছে পরিবার। পরিবারের সদস্যরা দরজার আইহোল (বাড়ির ভেতর থেকে বাইরে দেখার ছিদ্র) দিয়ে অস্পষ্ট একটি ভিডিও ধারণ করেন। যেটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিজানুর নিজেও রাত ২টার দিকে ফেসবুক লাইভে এসে তার বাসায় ভাঙচুরের কথা বলেন।

‘গাজীপুরের নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ