বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মদিনায় মাইক্রো বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে চার বাংলাদেশি নিহত হয়েছেন।

তারা মদিনায় মহানবী হজরত মুহম্মদ সা.-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে দেশে ফেরার জন্য এয়ারপোর্টের দিকে রওনা হয়েছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এই নয়জন ওমরা হজ যাত্রীর মধ্যে একই পরিবারের ৪ জন ছিল।

আহতদের মদিনা মালিক ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিওতে রয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মদিনা থেকে দুই শ’ কিলোমিটার পথ অতিক্রম হওয়ার পর তাদের বহনকারী মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হলে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতরা ব্যক্তিরা হলেন- ঢাকার মীরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫) ।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এস এম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) ।

এনজাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা ওমরা করতে আসেন। মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইনস করে দেশে যাওয়ার কথা ছিল হতাহতদের।

যুদ্ধবিরতি ভেঙ্গে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ