শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

'শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসঙ্ঘ মহাসচিব আন্তেনিও গুতেরাস বলেছেন, শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ সফরে যাচ্ছি।

মঙ্গলবার বিকেলে জাতিসঙ্ঘ সদর দফতরের রোজ গার্ডেনে ইউনাইটেড ন্যাশনস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের (আনকা) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

এসময় বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বেগম খালেদা জিয়া কারাগারের বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ সফরটিতে শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাচ্ছে।

অনুষ্ঠানে সদস্য রাষ্ট্রসমূহের দূতাবাসের রাষ্ট্রদূত, জাতিসঙ্ঘের উচ্চপদস্থ কর্মকর্তাসহ জাতিসঙ্ঘ সংবাদদাতারা অংশ নেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ইমরান আনসারী, মুশফিকুল ফজল আনসারী ও শিহাব উদ্দিন কিসলু।

উল্লেখ্য, জাতিসঙ্ঘ মহাসচিব আগামী ১ জুলাই দু’দিনের সফরে বাংলাদশে পৌঁছবনে।

আরও পড়ুন : ‘১৩ সেনা-পুলিশ রোহিঙ্গা গণহত্যার মূল ভূমিকায়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ