শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নন এমপিও স্কুল, মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষকদের পূর্ণমর্যাদা দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করে দিতে হবে।

বর্তমানে বাংলাদেশে ৫২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান আছে যার প্রায় ৭৫ থেকে ৮০হাজার শিক্ষক, কর্মচারী এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবেতর জীবন যাপন করছে। তাদের অধিকার ফিরিয়ে দিয়ে বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করেদিতে হবে।

এমপিওভুক্তির দাবিতে প্রায় ৯৫ জন শিক্ষক অসুস্থ হয়েছে, কিন্তু আমরা সরকারে পক্ষ থেকে কোন সংবাদ শুনতে পাচ্ছি না। এটা একটি দেশের জন্য কল্যাণ হতে পারে না।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহা. এবিএম জাকারিয়া এর সঞ্চালনায় কেন্দ্রীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট , অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসরভাতা দ্রুত পরিশধের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মুসলিম দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের যে অপচেষ্টা চলছে তা মেনে নেয়া হবে না।

বৈঠকে আরও উপস্তিত ছিলেন, অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক সুলতান মাহমুদ, প্রভাষক মুহা. আব্দুস সবুর,অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মুহা. হুমায়ুন কবির,মুহা. আব্দুল হান্নান প্রমুখ।

বৃষ্টি বাদলেও থেমে নেই নন-এমপিও শিক্ষকদের অনশন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ