বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তিন সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হয়ে তিন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরিশাল সিটি করপোরেশনে হাফজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। তিনি সংগঠনের সাবেক জেলা সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান । প্রফেসর মোয়াজ্জেম হোসেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন  বলেন, আমি নগর পিতা হওয়ার জন্য লড়ছি না, নগরের সেবক হওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তুদুটি দলের বাইরে কোনও দল নেই। যারা আছে তারাও ওই দুই দলের সঙ্গে জোটবদ্ধ। ইসলামী আন্দোলন সেই বিকল্প হিসেবে মানুষের আগ্রহের জায়গায় রয়েছে। গত নির্বাচনগুলোতেও তা উঠে এসেছে।’

এছাড়াও, রাজশাহী সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মো. শফিকুল ইসলাম।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থিতার জন্য এই তিন সিটি করপোরেশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই।

আরও পড়ুন : তিন সিটিতে ২২ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ