বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নির্বাচনের আগে কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে কী করা উচিত; খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকার আন্দোলনের ধরন ও চূড়ান্ত আন্দোলন কবে থেকে শুরু করা উচিত; খুলনা ও গাজীপুর নির্বাচনে দলের দুর্বলতা কোথায় ছিল; আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট এই তিন সিটি নির্বাচনের কৌশল কী হওয়া উচিত দলের পুনর্গঠনসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্তে আসতে চায় বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক মতামতও নেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এরই অংশ হিসেবে আজ শনিবার দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

’তিন সিটির নির্বাচন দেখে জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেবে বিএনপি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ