শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২টা করে স্মার্ট কার্ড পাচ্ছেন মুক্তিযোদ্ধারা : মোজাম্মেল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

শনিবার বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেন, বাংলাদেশের যেখানে যেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর যুদ্ধ হয়েছে সেই স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ বানানো হবে।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিনামূল্যে দেয়া হবে। প্রতিটি মুক্তিযোদ্ধাকে ২টা করে স্মার্ট কার্ড দেয়া হবে। একটা বড় যা বাসায় থাকবে, আরেকটা ছোট যা সঙ্গে রাখবে এবং তার মধ্যে সুবিধা গুলো লেখা থাকবে। জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য ২০ মিনিট করে রেকর্ড করা হবে যা আর্কাইভে রাখা হবে। পাঠ্য বইয়ে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি পাকহানাদার ও রাজাকারদের ইতিহাস তুলে ধরতে হবে।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা প্রত্যক্ষভাবে খুন করেছে তাদের বিচার হয়েছে। কিন্তু যারা পরোক্ষভাবে জড়িত তাদেরও বিচার করা দরকার।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুপ্তা ইয়াসমিন এমিলি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব সামসুল হক, দুই উপজেলার (শ্রীনগর-সিরাজদিখান) যুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ