শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ট্রাম্প-পুতিন বৈঠক ১৬ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। আসন্ন বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত ভ্লাদিমির পুতিন। এমনটিই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

কয়েকদিন আগে পারমাণবিক দুই শক্তিধর রাষ্ট্রের প্রধানদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময় ও তারিখ নির্ধারণের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোথাও এ বৈঠক অনুষ্ঠিত হবে না। দু'নেতার ঐতিহাসিক এ বৈঠক অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের হেলসিংকিতে।

গতকাল সোমবার কনফারেন্স কলে পেসকভ সাংবাদিকদের জানান, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ বৈঠক নিয়ে তিনি অনেক আশাবাদী। পেসকভ আরও বলেন, পুতিন চলতি সপ্তাহে রাশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এখন পর্যন্ত তিনি কিছু ঠিক করেননি।

আরও পড়ুন : ট্রাম্প কিম ঐতিহাসিক বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ