শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ সরানোর দাবি তসলিমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলাদেশের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরেই ভারতের কলকাতায় রয়েছেন। এবার এ্রই বিতর্কিত লেখিকা  কলকাতার বিমানবন্দরে রানওয়ের মাঝে থাকা মসজিদ অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।

গত সোমবার দুপুরের দিকে এক টুইটে তিনি এই দাবি করেন।

টুইটারে তিনি লেখেন, কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে মসজিদ থাকার কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়। তাই পুলিশের উচিত তা দ্রুত সরিয়ে দেওয়া।

এরআগে তীব্র প্রতিবাদের মুখে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনে থেকে দেবতাস্বরূপ সিঁদুর লাগানো পাথর সরিয়ে ফেলা হয়। সেই ঘটনাকে হাতিয়ার করেই এমন দাবি তুলেছেন তসলিমা নাসরিন।

এ নিয়ে সোমবার দুপুরের দিকে করা টুইটে লেখিকা লেখেন, 'কিছু মানুষ কয়েকটি পাথরের টুকরোর মধ্যে সিঁদুর মাখিয়ে তা একাডেমি অব ফাইন আর্টসের সামনের গাছের তলায় রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটা মন্দির নির্মাণ। পুলিশ সেই পাথরের টুকরোগুলো সরিয়ে দেয়।

তিনি লেখেন, কলকাতা বিমানবন্দরের রানওয়ের মাঝে যে মসজিদ রয়েছে পুলিশের সেটাও সরিয়ে দেয়া উচিত। ওই মসজিদের কারণে বিমান উড়তে এবং অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়।'

আরও পড়ুন : আলবেনিয়া ও বসনিয়া সফরে মুফতি তাকি উসমানি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ