শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

নারী প্রার্থীদের ভোট দেয়া হারাম : হারুন সুলতান বুখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী সাবেক মন্ত্রী হারুন সুলতান বুখারী বলেছেন, নারী প্রার্থীদের ভোট দেয়া ইসলাম ধর্মে ‘হারাম’। ভোটের প্রচারণায় গিয়ে তিনি মন্তব্য করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একসময় পাঞ্জাব প্রদেশের সরকারে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারের পদে থাকা হারুন সুলতান বলেন, নারীদের ভোট দেয়া ‘হারাম’, নারীদের ভোট দেয়া উচিত নয়।

এনএ-১৮৪ কেন্দ্রে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারির বিরুদ্ধে ভোটে লড়ছেন হারুন সুলতান। জেহরা বসিত আবার তার ঘনিষ্ঠ আত্মীয়াও। তার বিরুদ্ধে প্রচার করতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের  মুজফফরনগরের এক র‍্যালিতে যোগদান করে তিনি বলেন, ‘নারীদের ভোট দেয়ার আগে ধর্মের কথা মাথায় রাখুন। ‘আমরা আল্লাহর নির্দেশেই কাজ করি। আমরা তারই দূত।’

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই পাকিস্তানে ভোট অনুষ্ঠিত হবে।  এই কেন্দ্রের পিপিপি প্রার্থী হিসেবে রয়েছেন নওয়াজ ইফতিকার খান। পাকিস্তান মুসলিম লীগের শীর্ষনেতা নওয়াজ শরিফ। পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে ইতিমধ্যেই দেশছাড়া তিনি। যদিও ভোটের আগেই আদালতে হাজিরা দিতে পাকিস্তানে আসতে হবে তাকে।

আরও পড়ুন : পাকিস্তান গঠনের উদ্দেশ্য অর্জন হয়নি: মুফতি তাকি উসমানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ