শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

শীঘ্রই ভারত ফিরছেন না জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতীয় ধর্মপ্রচারক, বক্তা ও লেখক ডা. জাকির নায়েক ভারত আসছেন বলে জানিয়েছিলেন মালয়েশিয়া সরকারের এক কর্মকর্তা। আজ বুধবার রাতে এক ফ্লাইটে জাকির নায়েক মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরবেন বলে জানান তিনি।

কিন্তু এ সংবাদকে ভিত্তিহীন বলে দাবী করেছেন জাকির নায়েক ।তিনি শ্রীঘ্রই ভারতে ফিরছেন না। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

জাকির নায়েক এক বিবৃতির মাধ্যমে বলেন, ‘আমার ভারতে আসার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ‘যতক্ষণ পর্যন্ত আমি ন্যায়বিচারের নিশ্চয়তা না পাব, ততক্ষণ ভারতে ফেরার কোনো পরিকল্পনা নেই। যখন আমি মনে করব, ভারত সরকার আমার প্রতি ন্যায়বিচার করবে তখন আমি অবশ্যই জন্মভূমিতে ফিরে যাব।’।

ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে জাকির নায়েকের লেকচারের মাধ্যমে কয়েকজন জঙ্গি অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর ভারত সরকার নায়েকের বিরুদ্ধে তদন্তে নামে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন জাকির নায়েক। মালয়েশিয়ার পুত্রজায়ায় তিনি বসবাস করছেন। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে প্রথমে অভিযোগ, পিস টিভিতে উস্কানিমূলক ধর্মীয় বক্তৃতা দিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম তরুণদের আইএসের প্রতি অনুপ্রাণিত করা। পরে তার বিরুদ্ধে কালো টাকা সাদা করাসহ আরও নানা অভিযোগ আনে এনঅাইএ’র মতো সরকারি সংস্থা।

আরও পড়ুন : ভারতে ফিরছে জাকির নায়েক: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ