শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

একই সঙ্গে মামলা দুটির পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন মামলায় জামিন নামঞ্জুর করেন।

আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করেন।

গত ২১ জুন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলা আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের মামলার জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আজ খালেদার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু উপস্থিত ছিলেন।

এর আগে ২৫ এপ্রিল খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া তার জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ