শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যে ৩টি অ্যাপ সরিয়ে ফেলছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জনপ্রিয়তা না পাওয়ায় এবং ব্যবহারকারীর সংখ্যা কম থাকার কারণে তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক। গত অক্টোবরে কেনা টিবিএইচ (টু বি অনেস্ট) অ্যাপটিও আছে। অ্যাপ তিনটি কত টাকা দিয়ে ফেসবুক কিনেছিল তা প্রকাশ করা হয়নি।
বন্ধ করে দেয়া বাকি দুটি অ্যাপের নাম হ্যালো ও মুভস। ৯০ দিনের মধ্যে এসব অ্যাপ ব্যবহারকারীদের সব তথ্য মুছে দেবে ফেসবুক।
একটি ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘আমরা জানি এখনো কিছু মানুষ এসব অ্যাপ ব্যবহার করছে এবং এগুলো বন্ধ করে দিলে তারা হতাশ হবে। কিন্তু আমরা মূল কাজের প্রতি অগ্রাধিকার দিতে চাই।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ