শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘সরকারি দল থেকে নির্বাচিত বলে কাজ কম করলে চলবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ীরা সরকারি দল থেকে নির্বাচিত হয়েছেন বলে কাজ কম করলে চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

শপথ অনুষ্ঠানে প্রথমে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক শপথ নেন। তাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাউন্সিলররা শপথ নেন।

শপথ গ্রহণের পর দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সার্বিক উন্নয়ন করা সরকারের লক্ষ্য। তাই দলমত নির্বিশেষে দেশের ও দেশের জনগণের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে উন্নয়ন কর্মসূচিগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু কোনো দল বা মত দেখে দিচ্ছি না। জনগণের স্বার্থে, জনগণের কল্যাণেই কিন্তু আমরা কর্মসূচি দিচ্ছি।’

‘কাজেই আপনারা যে দলেই থাকেন না কেন, জনগণ যেহেতু ভোট দিয়েছে, সেহেতু আপনাদেরকে জনগণের সেবা অবশ্যই করতে হবে।

আর তার জন্য সরকারের পক্ষ থেকে তিনি পদ গ্রহণ করলেন বলে যে কাজ কম করতে হবে তা কিন্তু না। আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী,’ বলেন তিনি।

খুলনাবাসীরাও খুলনার সার্বিক কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

দাওরায়ে হাদিসের ফলাফল ঘোষণা; পাশের হার ৭৩.৩৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ