শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্ত্রীকে পুড়িয়ে হত্যা : স্বামীসহ ৬ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার ধামরাইয়ে যৌতুকের জন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী জাফর ও ননদ রোকেয়াসহ ছয়জনকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।  আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

অপর আসামিরা হলেন সালেক, জাহাঙ্গীর, আবদুর রহিম ও ফেলা মিয়া। এর মধ্যে শুধু স্বামী জাফর কারাগারে রয়েছেন। বাকি পাঁচজনই পলাতক। ২০০৫ সালে পুড়িয়ে মারা হয় সামিনাকে।

সামিনার মা নাজমা বেগম মামলায় অভিযোগ করেন যে, ২০০৩ সালে জাফরের সঙ্গে তাঁর মেয়ে সামিনার বিয়ে হয়। ওই সময় ১৬ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়ার কথা ছিল। বিয়ের সময় ছয় হাজার টাকা দিতে পারলেও বাকি ১০ হাজার টাকা দিতে না পারায় সামিনাকে মাঝে মধ্যেই মারধর করতেন স্বামী জাফর ও ননদ রোকেয়া ।

২০০৫ সালের ৭ জুন সামিনার ননদ রোকেয়ার সৈয়দপুরের বাসায় বেড়াতে যান। সেখানে পরিকল্পিতভাবে বেলা ৩টার দিকে রোকেয়ার ঘরে সামিনার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ সামিনাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০০৫ সালের ৯ জুন নিহতের মা নাজমা বেগম ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের পর ধামরাই থানার উপপরির্দশক (এসআই) রফিকুল ইসলাম ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামিদের বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ১৮ বছর পরে মামলাটির রায় দেওয়া হলো।

আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ