শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সরকারের মেয়াদ ১০ বছর করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের মেয়াদ ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করে দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই প্রস্তাব করেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

বৈঠক সূত্র জানায়, সভায় মুন্নুজান সুফিয়ান বলেন, সরকারের ধারাবাহিকতা রক্ষায় সংসদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ১০ বছর করা হোক।

তা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংবিধান দিয়ে গেছেন, সংসদের মেয়াদ ৫ বছরই থাকবে। এটার পরিবর্তন দরকার নেই।

বৈঠকে আসন্ন বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, এখানে জনগণ যাকে পছন্দ করে ভোট দেবেন, সেই নির্বাচিত হবেন।

আমরা বিএনপির মতো কোনো মাগুরা মার্কা নির্বাচন হতে দেব না। এই নির্বাচনে পরাজিত হলে সরকার পরিবর্তন হবে না। তাই এসব নির্বাচনে দলের কোনো দুর্নাম যেন না হয়, বিরোধী পক্ষ যেন এ নির্বাচন নিয়ে কোনো ইস্যু তৈরি করতে না পারে।

সিরিয়ায় ১৫ ঘণ্টায় ৬০০ দফা বিমান হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ