শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ইন্টারনেট, স্মার্টফোন সহজলভ্য হওয়াতেই বাড়ছে ধর্ষণ : বিজেপি সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ নন্দকুমার চৌহান দাবি করেছেন, ‘এখন তরুণ-তরুণীদের কাছে স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য। তারা ইন্টারনেটে অশ্লীল ছবি ও ভিডিও দেখে। তাদের মনে এর নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলেই বাড়ছে ধর্ষণ।’

আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন খান্ডোয়ার সাংসদ নন্দকুমার। তিনি আরও দাবি করেছেন, সংবাদমাধ্যমে স্মার্টফোনের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। সাইবার সেলের পক্ষে প্রতিটি ফোনে নজরদারি চালানো সম্ভব নয়। সেই কারণেই এই ধরনের ঘটনা বাড়ছে।

গত মাসেই বুরহানপুর জেলায় গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন এই বিজেপি সাংসদ। তিনি সেখানে গিয়েছিলেন ফসলের ক্ষতি কতটা হয়েছে সেটা দেখতে। তখন তাঁকে ফসল বিমা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন কৃষকরা। স্থানীয় বিজেপি নেতারা ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কৃষকরা নন্দকুমারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এবিপি আনন্দ।

আরও পড়ুন : ধর্ষণের সাজা মাত্র ১০ বেত্রাঘাত!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ