শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উদ্বোধনের আগেই ট্রেনের মূল্যবান যন্ত্রাংশ চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্বক্ষণিক পাহারার মধ্যেই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ইয়ার্ডে পাওয়ার কার থেকে চুরির ঘটনা ঘটেছে।

চুরি যাওয়া সামগ্রির মধ্যে রয়েছে মূল্যবান চারটি ব্যাটারি, তেল, সুইচ, ক্যাবল ইত্যাদি।

শুক্রবার সকালে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে থাকা পাওয়ার কার খুলে ভেতরে প্রবেশ করলে এ ঘটনা দেখতে পান রেলওয়ে কর্মচারীরা।

তবে কবে কখন চুরি হয়েছে তা বলতে পারছেন না কেউ।এই ট্রেনটিই ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর ঈশ্বরদী-পাবনা-রাজশাহী রুটে চলাচলের কথা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী প্রদীপ কুমার সাহা, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মৃনাল কান্তি সেন,পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ময়েন উদ্দিন সরকার, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এরইমধ্যে চুরির ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ