শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

দক্ষিণ সিরিয়ায় ১লক্ষ ৮০হাজার শিশু ঘরহারা: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার চলমান সরকারবাহিনীর সহিংসতায় সম্প্রতি ১ লক্ষ ৮০ হাজার শিশু তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

শুক্রবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয় শিশুদেরকে তাদের বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য করছে সরকারবাহিনী। তাই অল্প কয়েকদিনে হাজার হাজার শিশু আশ্রয়ের জন্য পাগলের মত এদিক সেদিক ঘুরছে। না খেতে পেয়ে মারা যাচ্ছে।

ইউনিসেফের মতে, চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে।

ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জিরেট ক্যাপেলেরার বিবৃতিতে বলেন, মানবিক সহায়তা ও সুরক্ষা কোনও বিশেষাধিকার বা বিলাসিতা নয়,  ইউনিসেফ সিরিয়ার ছেলে ও মেয়েদের মৌলিক অধিকার আদায়ে চেষ্টা করছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্রাণ সহায়তা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সঙ্কট থেকে উত্তরণ খুবই কঠিন। মানবাধিকার সংস্থাগুলো মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, সিরিয়া ২০১১ সালে শুরু হওয়া একটি বিধ্বংসী দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পর এখন আসাদ সরকারের সহিংসতার শিকার হচ্ছে জনসাধারণ।

আনাদোলু এজেন্সি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

যুদ্ধের দ্বারপ্রান্তে গাজা : জাতিসংঘ মহাসচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ