শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঝিনাইদহ-ময়মনসিংহে গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঝিনাইদহে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

রাত সোয়া ১টায় শহরের পবহাটি জামতলায় এ ঘটনা। এসময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

নিহত ঝিনাইদহ শহরের সাজ্জাদুল ইসলাম ও উদয়পুরের আব্দুর রাজ্জাক মাদক ব্যবসায়ী বলে দাবি র‍্যাবের।

র‌্যাব জানায়, রাতে পবহাটি জামতলা চেকপোস্টে তল্লাশি চলার সময় একটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দিলে আরোহীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়মনসিংহে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সামসুল নামে একজন নিহত হয়েছে। তাকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ।

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ