শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ভারতে ট্রেনে বোমা, যাত্রীদের নামিয়ে তল্লাশি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ট্রেন ছাড়ার পরই কিছুদূর যেতেই ফোন আসে রেল দফতরে। ফোনের ওপাশ থেকে কেউ একজন জানায় ‘বোমা রাখা হয়েছে রাজধানী এক্সপ্রেসে’। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমাতঙ্কে দাঁড় করিয়ে রাখা হয় নিউদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসকে। শনিবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআইএর খবর অনু‌যায়ী, ট্রেন থামানোর পরই শুরু হয় তল্লাশি। চলে আসে স্নিফার ডগ। গাজিয়াবাদে যাত্রীদের নামিয়ে তা খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করে দেখেন বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞরা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।

এরপর নিশ্চিত হলে ট্রেন ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। সবমিলিয়ে ট্রেন গাজিয়াবাদ থেকে ছাড়ে ৯০ মিনিট দেরি করে। তবে ওই ফোনটি কে করেছিলো এবং কেন তা জানা যায়নি।

ভারতে শিশু বিক্রির অভিযোগে মাদার তেরেসার ৩ নারীকর্মী আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ