শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

এরদোগানের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের আম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তৈয়ব এরদোগান।

সোমবার (০৯ জুলাই) রাতে আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে এরদোগানের অভিষেক অনুষ্ঠান হবে। সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে থাকবে বাংলাদেশের সুস্বাদু আম।

এরদোগানের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার ভোর ৬টায় ঢাকা ছাড়েন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেেন্টের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে মন্ত্রী মহোদয় তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি ১০০ কেজি আম নিয়ে গেছেন দেশটিতে।

আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ