শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ভারতকে দ্বিতীয় নিকৃষ্ট দেশ আখ্যা দিলেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতীয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্র পরিচালনার ভুল-ত্রুটি নিয়ে কথা বলেছেন। তিনি ভারতকে উপমহাদেশের দ্বিতীয় নিকৃষ্ট দেশ বলে আখ্যায়িত করেছেন। এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ বিষয়ে মুখ খুলেছেন বলে দৈনিক আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে।

রোববার নয়াদিল্লিতে অর্থনীতিবিদ জঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে লেখা ‘অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া এন্ড ইটস কন্ট্রাডিকশন’ বইয়ের হিন্দি অনুবাদ, ‘ভারত অউর উসকে বিরোধাভাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমর্ত্য সেন দেশের নানাদিক নিয়ে কথা বলার সময় মোদির বিভিন্ন নীতিকে ত্রুটিযুক্ত সাব্যস্ত করেন।

মোড়ক উন্মোচন পরবর্তী বক্তৃতায় তিনি বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ ভুলের দিকে একলাফ এগিয়ে  গেছে। দিনদিন পরিস্থিতির অবনতি হচ্ছে। উপমহাদেশে পাকিস্তানের পর এখন ভারত দ্বিতীয় নিকৃষ্ট দেশ।

তিনি বলেন, অর্থনীতিতে দেশ খুব দ্রুত পশ্চাদগামী হচ্ছে। মোদি সরকারের ভুল নীতির কারণে দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

তিনি উপমহাদেশের ২০ বছর আগের চিত্র তুলে ধরে বলেন, শ্রীলঙ্কার পর ভারতই ছিল এ অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ। এখন আমাদের দেশ পাকিস্তানের পর সবচেয়ে নিকৃষ্ট দেশে পরিণত হয়েছে।

বরাবরই এ  নোবেল বিজয়ী অর্থনীতিক মোদি সরকারের বিরুদ্ধাচরণ করে আসছে। তার এ বিরুদ্ধাচরণের কারণে বিভিন্ন সময় বিজেপি নেতাদের আক্রমণের শিকারও হয়েছেন।

ঢাবি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল প্রশাসন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ