শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পাকিস্তানকে ‘ইসলামি কল্যাণ রাষ্ট্র’ বানাবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আর মাত্র কয়েক দিন বাকি পাকিস্তানে আসন্ন নির্বাচনের। কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এত দিন পর্যন্ত ইশতেহারই প্রকাশ করেনি।

বিলম্ব হলেও অবশেষে দলের ইশতেহার প্রকাশ করেছেন ইমরান খান। ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘রোড টু নয়া পাকিস্তান’ (নতুন পাকিস্তানের পথ)। গতকাল এ খবর জানিয়েছে ডন।

বিগত দিনগুলোতে ইমরান যেসব আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন সেখানেও তিনি বারবার নয়া পাকিস্তানের স্বপ্নের কথা বলেছেন।

তার মুখে শোনা গেছে দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রত্যয়। এই ইশতেহারেও ঘুরেফিরে সেই কথাগুলোই এসেছে। ইমরান ঘোষণা দিয়েছেন, ভোটের মাধ্যমে তার দল ক্ষমতায় গেলে পাকিস্তানকে একটি ‘ইসলামি কল্যাণ রাষ্ট্র’ হিসেবে গড়ে তুলবেন।

পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কাঠামো অনুসরণ করার কথাও বলেন তিনি। পাকিস্তানের দুর্নীতিবিরোধী প্রধান সংস্থাকে (এনএবি) স্বায়ত্তশাসন প্রদান করবেন এবং সকল দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন ইমরান খান।

সূত্র: ডেইলি পাকিস্তান

মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান ইরান ও পাকিস্তানের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ