শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘আফগানে শান্তি ফেরাতে উলামা কাউন্সিলের ভূমিকা প্রশংসনীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের চলমান সহিংসতা ও যুদ্ধ বন্ধে ওআইসির উদ্যোগে সৌদিতে অনুষ্ঠিত উলামা কাউন্সিলের প্রশংসা করেছেন ইকরা বাংলাদেশের পরিচালক ও শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আফগান শান্তি বিষয়ক উলামা কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি।

সভা বিষয়ে ইসলামিক অর্গানাইজেশন অব উর্দু নিউজ-এর সঙ্গে কথা বলেন।

মাওলানা মাসউদ বলেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আফগানিস্তানের চলমান সহিংসতা ও যুদ্ধ বন্ধ করতে উলামা কাউন্সিল ও ওআইাসির যে উদ্যোগ সেটা প্রশংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, সৌদি আরবে আয়োজিত এ উলামা সম্মেলনে সবাই ঐক্যমত পোষণ করেছে যে ইসলাম কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। ইসলামে নীরিহ মানুষ খুনও হারাম।

আল্লামা মাসউদ আশাবাদ ব্যক্ত করে উর্দু নিউজকে বলেন, আশা করি তালেবান উলামায়ে কেরামের এ সিদ্ধান্তকে মেনে নেবে এবং স্বাগত জানাবে।

সম্প্রতি মাওলানা মাসউদ ১ লক্ষ আলেমের স্বাক্ষর সম্বলিত এক ফতোয়া প্রদান করেন। যেখানে বলা হয়, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম, যেখানে সহিংসতার কোনো জায়গা নেই। ওআইসি কর্তৃক আয়োজিত দুই-দিনের সম্মেলনে আলেমরা যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন সে জন্য মাওলানা ফরীদ উদ্দীন সৌদি শাসক ও ওআইসি সচিবালয়কে ধন্যবাদ জানান।

সূত্র: উর্দু নিউজ

আলেমদের আহ্বানে সাড়া দিন; তালেবান ও আফগান সরকারকে ওআইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ