শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পুতিন-নেতানিয়াহু বৈঠক শেষেই সিরিয়ায় ইসরাইলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক শেষেই সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরাইল। খবর  সংবাদমাধ্যম হারেৎজ এর।

বুধবার রাতে মস্কোতে পুতিন ও নেতানিয়াহুর বৈঠকের পর সিরিয়ার গোলান মালভূমি এলাকায় তিনটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যায় সিরিয়ার একটি ড্রোন ইসরাইলের সীমানায় প্রবেশ করলে সেটি তারা বিধ্বস্ত করে।

এরপর মস্কোতে দুই নেতার বৈঠক শেষে গোলান মালভূমির তিনটি স্থানকে টার্গেট করে বিমান হামলা চালানো হয়।

তবে ইসরাইলের এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এদিকে বুধবার যখন এই হামলা চালানোর কিছুক্ষণ আগে বৈঠক করেন পুতিন ও নেতানিয়াহু। বৈঠকে সিরিয়ায় ইরানের ভূমিকা অবসানের আহ্বান জানান নেতানিয়াহু।

আরও পড়ুন : এবার ইসরাইলের ওপর গাজার নিষেধাজ্ঞারোপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ