শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জাতীয় নির্বাচনে এগিয়ে থাকবে আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘বিএমআই রিসার্চ’ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করে তাদের এক গবেষণা জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের সময় জনসমর্থনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এগিয়ে থাকবে।

প্রতিষ্ঠানটির মতে, কয়েক মাস ধরে বিএনপি যেসব রাজনৈতিক কর্মসূচি পালন করছে, তা ওই নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না।

গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতাকর্মীরা কয়েক মাস ধরে অনশন, মানববন্ধনের মতো যেসব রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন, তাতে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওপর তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না।

পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাগারে যাওয়ার পর দলটির শক্তি এমনিতেই অনেকাংশে হ্রাস পেয়েছে।

ফলে ‘দুর্বল নেতৃত্বের’ বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না বলে তাদের ধারণা। তবে নির্বাচন ঘিরে আগের মতো সহিংসতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দুইশর বেশি দেশে রাজনৈতিক ঝুঁকি নিরূপণে কাজ করা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে এবং দেশে বহু নেতা গ্রেপ্তার থাকায় বিএনপির নেতৃত্বে ‘শক্তিশালী’ নেতার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থা এর উল্টো।

এ ছাড়া সম্প্রতি খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় জয়ে বিএনপির প্রতি সমর্থন কমার আভাসও মিলছে বলে মনে করছেন গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা।

প্রতিষ্ঠানটির স্বল্পমেয়াদি রাজনৈতিক সূচকে বাংলাদেশের স্কোর এবার একশর ভেতরে ৫৮.১।
বিএমআই রিসার্চ বলছে, ভোটের বছরের বাজেটে গ্রামের কৃষিজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেসব সুবিধা দেওয়া হয়েছে, তার ফলও আওয়ামী লীগ নির্বাচনে পাবে।

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ