শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

খালেদার মুক্তি দাবিতে শুক্রবার বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার দাবি ও সরকারের ‘আমনবিক’ আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আগামী শুক্রবার (২০ জুলাই)  রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা না হওয়া, তাকে কারামুক্তি না দেয়া এবং তার সঙ্গে অবর্ণনীয় অমানবিক আচরণ করার প্রতিবাদে আগামী শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় আমরা একটি বিক্ষোভ সমাবেশের আহ্বান করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা আমরা আমাদের পার্টি অফিসের সামনে আহ্বান করছি। আমরা আশা করছি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এবং আমাদের সুযোগ দেয়া হবে এইসব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য।’

ফখরুল বলেন, ‘দেশনেত্রীকে অবিলম্বে মুক্তি দিন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করুন।’

ফখরুল অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ