শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বেসামরিক লোকজনের ওপর হামলা হতাশাজনক; পুতিনকে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ডেরায় বেসামরিক লোকজনের ওপর সিরীয় সরকার যেভাবে হামলা চালিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোগান।

‘সিরিয়ার ডেরায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো হতাশাজনক। যদি সিরিয়া সরকার ইদলিবেও একইভাবে হামলা চালায় তবে সেটি আস্তানা চুক্তিকে পুরোপুরি অকার্যকর করে দেবে।’

শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইয়েপ এরদোগান এসব কথা বলেন।

আসাদবিরোধী বিদ্রোহের সূতিকাগার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডেরায় বৃহস্পতিবার দেশটির জাতীয় পাতাকা উত্তোলনের পর দুই প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। গত কয়েক বছর ধরে অঞ্চলটি বিদ্রোহীদের দখলে ছিল।

রাশিয়া ও ইরানের সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহী নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হন। কিন্তু উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে।

সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াই কমিয়ে আনতে গত বছর কাজাখস্তানের রাজধানী আস্তানায় একটি চুক্তির অংশ হিসেবে ইদলিবে কয়েকটি পর্যবেক্ষণ ফাঁড়ি স্থাপন করে তুরস্ক।

এক বিবৃতিতে এরদোগানের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন বলেছে, সিরীয় সংকট নিরসনে যৌথ চেষ্টা নিয়ে তারা আলোচনা করেছেন।

আরও পড়ুন : তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ