শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'আবার তোরা মানুষ হ': ছাত্রলীগকে ঢাবি শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান বলেছেন, গতকাল শহীদ মিনারে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজক। যারা শিক্ষকদের উপর আঙ্গুল তুলে শাসায়, তারা মানুষ নয়।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান।

এসময় তিনি শিক্ষার্থীদের নানা কর্মসূচিতে হামলার ঘটনায় সমালোচিত ছাত্রলীগকে নতুন করে ‘মানুষ হওয়ার’ পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

ছাত্রলীগকে ভাল হওয়ার পরামর্শ দিয়ে অধ্যাপক ড. মো. আবদুল মান্নান বলেন, ‘আবার তোরা মানুষ হ’।

আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খানসহ শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদ ও লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান ছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সায়েমা আহমেদ, সহকারী অধ্যাপক শেখ সামস মোরসালিন, প্রভাষক মোহাম্মাদ আলী সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন : কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ