শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে অডিও বার্তা দিয়ে প্রক্টরকে হত্যার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় ঢাবি কর্তৃপক্ষ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মঙ্গলবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার কামরুল হাসান জিডিটি করেন। যার নম্বর ৯৭১।

মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে ড. লিটন কুমার সাহার মোবাইলে ০০০০০০০০০ এমন একটি নম্বর থেকে সেনাবাহিনীর সদর দপ্তরের বরাতে একটি পুরুষ কন্ঠ ওই অডিও বার্তা পাঠায়।

ওই অডিও বার্তায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান জিডিটি করেন।

আরও পড়ুন : ত্রাণ আছে, নেওয়ার মতো লোক নেই: ত্রাণমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ