শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শায়খ মুসায়েদ আত-তাইয়ারের গ্রেফতারে সৌদিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সম্প্রতি সৌদি মানবাধিকার সংগঠন এএলকিউএসটি এক টুইটার বার্তায় জানিয়েছে, রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুসায়েদ আত-তাইয়ার কে আটক করা হয়েছে।

মহাগ্রন্থ আল-কুরআন নিয়ে ৫৩ বছর বয়সি এই আলেমের লেখা বহু বই রয়েছে। এই আলেম সাধারণত রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না। এ কারণে তাকে গ্রেফতারের উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষক মহলে কৌতুহল সৃষ্টি হয়েছে।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার, বিচার ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

মানবাধিকার কর্মী, সরকার বিরোধী লেখক, গবেষক ও আলেম সৌদি নিরাপত্তা বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হয়েছেন।

এ ছাড়া, সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেও নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় অভিযান চলছে।

২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই প্রদেশে সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ চলে আসছে।

রাজনৈতিক সংস্কার, বাক স্বাধীনতা, রাজবন্দিদের মুক্তি এবং তেলসমৃদ্ধ প্রদেশটির জনগণের সঙ্গে সৌদি সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ