আবদুল্লাহ তামিম: বুধবার হতে চলেছে গুরুত্বপূর্ পাক নির্বাচন। প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন কেউই নিজের কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি এ যাবত্।
পাশাপাশি বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই নির্বাচন যে যথেষ্ট তাত্পর্যপূর্ণ তা বলাই যায়। একনজরে দেখে নেওয়া যাক পাক নির্বাচনের হাল হকিকত।
১) ব্যালট পেপারেই হতে চলেছে এই নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্দ্যে ৬টা পর্যন্ত চলবে। ৬টার পরেই পোলিং বুথে উপস্থিত ভোটকর্মীরা ভোটগণনার কাজ শুরু করবে।
২) রাত্রি ৯টা থেকেই নির্বাচনী ফলাফল সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতে থাকবে। যদিও ছবি স্পষ্ট হবে মধ্যরাতে।
৩) পাকিস্তান ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১০.৫ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছে।
৪) পাকিস্তানের চারটি প্রান্ত- পঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখওয়া এবং সিন্ধে এই নির্বাচন হতে চলেছে। জাতীয় সংসদে ২৭২টি আসন রয়েছে। সংরক্ষিত আসন ৭০(যার মধ্যে মহিলাদের জন্য ৬০ এবং সংখ্যালঘুদের জন্য ১০আসন রয়েছে)
৫) সরকার গড়তে যুদ্ধ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি নওয়াজ শরিফের দল বনাম অন্যতম বিরোধী নেতা ইমরান খান ও প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টোর মধ্যে।
৬) কোনও দলের সরকার গঠনের জন্য কমপক্ষে ১৩৭ আসনে জয় লাভ করতেই হবে। এই নির্বাচনে ত্রিকোণ যুদ্ধ হবে পিএমএল-এন, পিটিআই এবং পিপিপি-র মধ্যে।
৭) পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
৮) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর প্রধান প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।
৯) পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওবল ভুট্টো।
১০) গ্লোবাল টেররিস্টের তালিকাভুক্ত হাফিজ সইদও মিল্লি মুসলিম লীগ নামের একটি দল গঠন করে প্রায় ২০০ প্রার্থী নির্বাচনী ময়দানে নামালেও পাক ইলেকশন কমিশন এখনও একে ছাড়পত্র দেয়নি বলেই জানা গিয়েছে।
একনজরে পাক জাতীয় নির্বাচন:
জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভা মিলে ৮৪৯টি আসনে ভোট
১১৮৫৫জন প্রার্থী
জাতীয় সংসদে আসন ২৭২
প্রাদেশিক আইনসভায় আসন ৫৭৭
জাতীয় সংসদের মোট ৬০ আসন সংরক্ষিত(মহিলাদের জন্য)
২৭২টি আসনে সরাসরি ভোট
পাঞ্জাবে পড়ছে ১৪৮টি আসন
সিন্ধ প্রদেশে ৬১ আসন
খাইবার পাখতুনখোয়ার ৩৫ট